ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চাঁদা না পেয়ে বোমা হামলার হুমকি, আটক ২

    চাঁদা না পেয়ে বোমা হামলার হুমকি, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুঞ্জের হাট বাজারের ব্যবসায়ী নুরে আলম ফরাজির কাছে ৩০ লাখ টাকা চাঁদা না দেয়ার প্রেক্ষিতে  হত্যা করাসহ বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমা মেরে উড়িয়ে দেওয়ার  হুমকি দেয়ার অভিযোগে দুই জনকে আটক করেছে র‍্যাব -৮।  

    আটকরা হলো, তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল হাসিমের ছেলে হাসান ( ২৪) ও আবুল কালামের ছেলে নুরে আলম   (৪৫) ।  গত শনিবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে  র‍্যাব- ৮ এর ভোলা ক্যাম্পের ডিএডি মো. আবুল কালাম আজাদ, এসআই কবিরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।  

    এর আগে ১ অক্টোবর থেকে মোবাইল ফোনে এসব হুমকি দেওয়া হয়।  ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকিসহ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় কুঞ্জের হাট বাজার ব্যবসায়ী নুরে আলম ফরাজি বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।  যার নং-৩৭। এরপরেও  হুমকি চলমান থাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে র‍্যাব। এ ঘটনায় নুরে আলম ফরাজী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া জানান, দুইজন আটক আছে।  তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ