ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • উপকূলের নিরাপত্তা ও নির্বাচনে নৌবাহিনীর ভূমিকা প্রশংসনীয়: নৌপ্রধান বরিশালে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৭ হাজার টাকা জরিমানা মোবাইল প্রযুক্তিতে আস্থার প্রতীক ভোলার মেয়ে মহিমা ঝালকাঠিতে মোটর চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত চোর মুলাদীতে জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌ পুলিশ, বিক্ষোভ টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম
  • বরিশাল নগরীতে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

    বরিশাল নগরীতে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে বেপরোয়া অটোরিক্সার চাঁপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ এপ্রিল) সকালে নগরীর ভাটিখানা রোডে এ দুর্ঘটনা ঘটে। 

    নিহত আড়াই বছরের শিশু তীর্থা সাহা নগরীর ভাটিখানা সাহাপাড়া সড়কের শান্ত সাহার কন্যা। 

    মহানগর পুলিশের কাউনিয়া থানার এসআই কাজী শাওন বলেন, সকালে ভাটিখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাবার দোকানে আসে তীর্থা। তখন সে ডিম খাওয়ার আবদার করে। বাবা রাস্তার অপর পাড়ে হোটেলে ডিম আনতে যায়। কন্যা তীর্থাও রাস্তা পার হওয়ার জন্য দৌঁড় দেয়। এ সময় ভাটিখানা থেকে জেলখানার উদ্দেশ্যে রওনা দেয়া বেপরোয়া গতির অটোরিক্সার সাথে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত তীর্থাকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    এসআই শাওন জানান, মৃতের পরিবারের কোনো অভিযোগ নেই। তারা জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিয়ে আসায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ