ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক

    পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ সফিকুল ইসলাম জিসানকে আটক করেছে পুলিশ।

    অভিযোগ সূত্র বলছে, গত সোমবার গভীর রাতে মাদ্রাসার হিফজ বিভাগের ওই শিক্ষক শিশুটিকে নিজের কক্ষে ডেকে নির্যাতন করেন। পরে অসুস্থ অবস্থায় শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়। পরিবারের দাবি, ঘটনাটি গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়েছিল।

    এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। পরে (০৫ মে) মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং সম্প্রতি ওই মাদ্রাসায় তিনি যোগদান করেন। ভুক্তভোগী শিশুটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

    ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবে এবং শিশুটির চিকিৎসার দায়িত্ব নেবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ