ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • মঠবাড়িয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১৭

    মঠবাড়িয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১৭
    ইয়াবা ও গাঁজাসহ আটক রাজু মৃধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানা ও ডিবি পুলিশ সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলো- আব্দুল্লাহ, জিয়াউল ইসলাম রাজিব, আকাশ মূধা, রেশমাী আক্তার, হারুন হাওলাদার, সিরাজুল হক, ফিরোজ শেখ, রাজ্জাক মল্লিক, সুমন মল্লিক, শিউলি বেগম, মাসুম,আ. গাফ্ফার, মো. হাসিব, নজরুল মুন্সি, রওন হাওলাদার, আকাশ মৃধা ও রাজু মৃধা (২৮)। 

    ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ এস আই মো. আল মামুন হোসেন জানান, উপজেলার বেতমোর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড জরিপেরচর মাদ্রাসা মোড়ে মুসা নাজিররে দোকানরে সামনে মাদক বেচা-কেনা হচ্ছে।গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। এসময়  রাজু মৃধাকে আটক করা হয়। এসময় তাঁর দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  আটককৃত রাজু উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের নয়া মৃধার ছেলে।

     

    ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ ওসি আসলাম উদ্দিন বলেন, এস আই মো. আল মামুন হোসেন বাদি হয়ে মাদক ব্যবসায়ী রাজুর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আটককুত রাজৃু মৃধাকে থানায় সোপর্দ করা হয়েছে।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ১৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ