ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। 

    পরে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) জাকিউল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মৌদুদ আলম খাঁ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুলসহ অন্যরা।

    শেষে দুর্যোগ প্রশমন দিবসে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষে অগ্নি নিরাপত্তা মহড়া প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দক্ষ চৌকস দল অগ্নি নিরাপত্তা দুর্যোগ মোকাবেলা মহড়া প্রদর্শন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ