ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “দুর্যোগে আগাম সতর্কবার্তা-সবার জন্য কার্যব্যবস্থ্য” এ শ্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র‌্যালি বের করা হয়। 

    র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

    আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) শাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রেসক্লাব সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, ওসি (অপারেশন) আব্দুল হালিম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার ভারপ্রাপ্ত কবর্মকর্তা আরাফাত ইসলাম, সিপিপি আবুল কালাম খোকন প্রমূখ।

    র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এ ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ