ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভাণ্ডারিয়ায় ভিক্ষুকের মাঝে ভ্যান ও দ্রব্যসামগ্রী বিতরণ

    ভাণ্ডারিয়ায় ভিক্ষুকের মাঝে ভ্যান ও দ্রব্যসামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ১০ভিক্ষুকের মাঝে বিনা মূল্যে ভ্যান এবং দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়। 

    শেখ হাসিনার নির্দেশ ভিক্ষাবৃত্তির দিন শেষ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুনার্বাসনযোগ্য ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত এমন ১০জন ব্যক্তির মাঝে ভ্যান এবং ক্ষুদ্র ব্যবসা করার জন্য প্রাথমিক ভাবে দ্রব্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। 

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ভবানী সংকর বল,উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ হারুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মারজানা খানম প্রমুখ।

    উল্ল্যেখ, জন প্রতি একটি ভ্যান ৩০হাজার টাকা মূল্যের এবং ক্ষুদ্র ব্যবসা করার জন্য চার হাজার টাকার দ্রব্য সামগ্রী সহ মোট ৩লাখ ৪০হাজার টাকার মালামাল বিতরণ করা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ