ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে সংসদ সদস্য এ্যানি রহমানের জানাজা সম্পন্ন

    পিরোজপুরে সংসদ সদস্য এ্যানি রহমানের জানাজা সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ এর সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানি রহমানের প্রথম জানাজা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় ইদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

    এর আগে বুধবার রাত ৮ টায় সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় নিয়ে আসা হয়। পরে সেখান থেকে পিরোজপুরে নেওয়া হয়।

    এদিকে, বৃহস্পতিবার বাদ আসর ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


    জানাজায় মরহুমার স্বামী শেখ হাফিজুর রহমান, একমাত্র ছেলে শেখ খালিদ অরিন্দম তান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট আসনের এমপি শেখ তন্ময়, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারাসহ পিরোজপুরের হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন।

    মঙ্গলবার (১১ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেখ এ্যানি রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    শেখ এ্যানি রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি। তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে জন্মগ্রহণ করন। তার বাবা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান পিরোজপুরের সাবেক গভর্নর ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ