ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শ্রমিক লীগ পাকিস্তানি শোষকের বিরুদ্ধে আন্দোলন করেছে: তাজউদ্দিন

    শ্রমিক লীগ পাকিস্তানি শোষকের বিরুদ্ধে আন্দোলন করেছে: তাজউদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আ‘লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ বলেছেন, শ্রমিক সংগঠন দেশের অর্থনৈতিক চাকা ঘোরাতে প্রধান ভূমিকা পালন করছেন। শ্রমিক লীগ পাকিস্তানি  শোষকের বিরুদ্ধে আন্দোলন করে সফলতা অর্জন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিক লীগ আগামী জাতীয় নির্বাচনে অগ্রনী ভূমিকা পালন করবে। 

    জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচনা সভায় এতে প্রধান অতিথির বক্তব্যে তাজউদ্দিন এ কথা বলেন। 

    তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। তিনি সকল ষড়যন্ত্র ভেদ করে পদ্মা সেতু নির্মাণ করেছেন, ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আজ দেশে কোন খাদ্য ঘাটতি নেই। আমরা আজ মধ্যম আয়ের দেশে পৌছে গিয়েছি। আগামী ৪১ সালে বাংলাদেশ উন্নয়নশীল রাস্ট্রে পরিনত হবে। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে শ্রমিক লীগের সকল নেতা-কর্মি ও সমর্থকদের আরও শক্তিশালী হবার আহ্ববান জানান।

    মঠবাড়িয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগ  বৃহস্পতিবার রাতে পৌর শহরের ব্যাংক পাড়া দলীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করেন।

    আলোচনা সভায় উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া নবী, প্রচার সম্পাদক আবু জিহাদ বিশ্বাস, শ্রমিকলীগ নেতা জুলফিকার আমীন সোহেল, মো. শাহিন খান, ইসমাইল হোসেন প্রমুখ। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ