ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: তাজউদ্দিন আহমেদ

    মঠবাড়িয়ায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: তাজউদ্দিন আহমেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম  সদস্য ও পিরোজপুর জেলা আ‘লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর যখন দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। 

    এরা আন্দোলনের নামে দেশের সম্পদ ধ্বংস করে আসছে। বোমা মেরে মানুষ মেরেছে। গাড়ির মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার পুড়িয়ে মেরেছে। প্রধানমন্ত্রী সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণ করেছেন। তিনি ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আজ দেশে কোন খাদ্য ঘাটতি নেই। আমরা আজ মধ্যম আয়ের দেশে পৌছে গিয়েছি। আগামী ৪১ সালে বাংলাদেশ উন্নয়নশীল রাস্ট্রে পরিনত হবে।

    তিনি বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। শুক্রবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী বাজারে স্থানীয় আ’লীগ ও তার সহযোগী সংগঠন এর আয়োজনে আয়োজিত বিএনপি-জামায়াতের  নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রতিবাদ সভায় স্থানীয় আ’লীগ নেতা এডভোকেট মজিবর রহমান মৃধার সভাপতিত্বে ও যুবলীগ নেতা শাহ আলম শিকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্থানীয় আ’লীগ নেতা মুসা মাস্টার, দিলিপ হালদার, উপজেলা যুবলীগ সহ সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আলভী আল আমিন, আমড়াগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শিপন হাওলাদার প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ