ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • এবার দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবলীগ নেতার

    এবার দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবলীগ নেতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ার্ড যুবলীগের কমিটিতে পদ না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণার পর দুধ দিয়ে গোসল করেছেন সানোয়ার হোসেন নামে এক ব্যক্তি। আজ রোববার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাটিয়ার হাট বাজারে তিনি দুধ দিয়ে গোসল করেন। তার গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    সানোয়ার আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পারিবারিকভাবে তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল আজগানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলন ছিল। এতে তিনজন সভাপতি পদে ও তিনজন সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। সানোয়ার ছিলেন সভাপতি প্রার্থী । পরে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং যুবলীগের নেতারা একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। এতে আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক করা হয় রোমান সরকারকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয় সুরুজ আলমকে। এ ছাড়া সেখানে কার্যকরী সদস্য-১ নম্বরে রাখা হয় সানোয়ারকে। তিনি ক্ষুব্ধ হয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

    দুধ দিয়ে গোসল করার সময় সানোয়ার বলেন, ‘আমি এই দুর্নীতিগ্রস্ত দল থেকে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের কোনো কার্যক্রমে কোনো নেতার সঙ্গে আর থাকব না। আমি কান ধরে উঠবস করছি, আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে যাব না। আমি আওয়ামী লীগের হয়ে মরতে চাই না। আমি মুসলমান, কালেমা পড়ে মরতে চাই।’ এ সময় সানোয়ারের ব্যবহৃত মোটরসাইকেলটিও দুধ দিয়ে ধোয়া হয়।

    আজগানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ শিকদার বলেন, ‘গতকাল ১ নম্বর ওয়ার্ড যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে দলের ত্যাগী নেতাদের পদ দেওয়া হয়েছে। যারা সুবিধাবাদী, দলের নাম ব্যবহার করে চলে, কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি। এতে পদবঞ্চিত হয়ে সানোয়ার স্থানীয় বাজারে দুধ দিয়ে গোসল করেছেন। তিনি মূলত ওই বাজারের একজন দোকানি। তার দুধ দিয়ে গোসলের ভিডিও ফেসবুকে দেখেছি। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

    স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিক সিকদার জানান, সানোয়ারের পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে। দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও পদ না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন সানোয়ার।

    এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, ‘যুবলীগের কাউন্সিলে সানোয়ার একাই এসেছে। সারাক্ষণ চুপচাপ থেকে দ্বিতীয় পর্বে প্রার্থিতা ঘোষণা করে। আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা আলোচনার মাধ্যমে একটি কমিটি দিয়েছে। সেই কমিটির সদস্য সানোয়ার। কারো উসকানিতে সে এই কাজ করতে পারে।’

    আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার বলেন, ‘সানোয়ারের বাবা আব্দুর রাজ্জাক একজন ত্যাগী আওয়ামী লীগ নেতা। সানোয়ার নিজেও যুবলীগের সক্রিয় কর্মী। তার বিষয়টি যুবলীগের নেতাদের বিবেচনা করা উচিত ছিল।’

    ত্যাগী আওয়ামী পরিবারের একজন সন্তানকে পদবঞ্চিত করার জন্য তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামকে দায়ী করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ