ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

    কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস; পুলিশের হামলা, গ্রেপ্তার ও মিথ্যা মামলার অভিযোগে এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

    তবে আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় সমাবেশ থাকায় এই বিভাগের জেলা ও মহানগরকে বিক্ষোভ কর্মসূচির বাইরে রাখা হয়েছে।

    বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবার রাতে অনুষ্ঠিত বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সভায় আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন অনুমোদন এবং জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়। বলা হয়- এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক এবং জনগণকে রাজনৈতিক কারণে হয়রানি ও নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে। এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বিএনপি।

    সভায় নেতারা বলেন, অনির্বাচিত সরকার ক্ষমতায় অনৈতিকভাবে টিকে থাকার জন্য ফের দমননীতি গ্রহণ করেছে। দলের গাজীপুর মহানগরের আহ্বায়ক সোহরাব হোসেনসহ কয়েকজন নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোয় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে তাঁরা বলেন, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ