ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রিমান্ডে ছাত্র অধিকার পরিষদের দুই নেতা

    রিমান্ডে ছাত্র অধিকার পরিষদের দুই নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন এবং সাধারণ সম্পাদক আকরাম হোসেনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    বৃহস্পতিবার ২৪ আসামির রিমান্ড শুনানি উপলক্ষে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নুর উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
    একই সঙ্গে মামলার অপর ২২ আসামিকে রিমান্ড ও জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আরেক মামলায় রিমান্ড শুনানির জন্য ২৫ অক্টোবর দিন ঠিক করেন। এ সময় আসামিপক্ষে ছিলেন আইনজীবী খাদেমুল ইসলাম।

    প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার মাধ্যমে নৈরাজ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করার উদ্দেশে বেআইনি জনতাবদ্ধে সমাবেত হয়ে অশালীন বক্তব্য ও সরকার, সরকার প্রধান, বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক নোদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগে গত ৮ অক্টোবর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

    মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১৪০/১৫০ জনকে আসামি করা হয়। গত ১৩ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ