ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • শিবগঞ্জে গৃহবধুকে হত্যার অভিযোগ

    শিবগঞ্জে গৃহবধুকে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমেনা খাতুন নামে এক গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ উঠেছে। 

    শুক্রবার বিকেলে শাহবাজপুর ইউনিয়নের বাগিচা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত আমেনার শ্বশুর বাড়ীর লোকজন।

    তবে কিভাবে ওই গৃহবধু মারা গেছেন তা জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান পুলিশ।

    তিনি আমেনা খাতুন শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের তৈমুর রহমানের মেয়ে।

    এ বিষয়ে নিহতের ভাই মনিরুল ইসলাম জানান, আট বছর আগে বিবাহিত আমেনাকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করতো তাঁর শ্বশুর বাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় আমার বোনকে হত্যা করে তাঁর স্বামীসহ অনান্যরা। পরে লাশের মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালাচ্ছে। আর এ বিষয়টি আমরা এলাকার লোকজনের মুখে শুনেছি।

    এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ জানান, শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ  সদর হাসপাতালে নিয়ে যাবার পর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ