ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • খুলনার সমাবেশ প্রমাণ করেছে জনগণ বিএনপির পক্ষে : রিজভী

    খুলনার সমাবেশ প্রমাণ করেছে জনগণ বিএনপির পক্ষে : রিজভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'জনসমর্থন না থাকায় সরকার এখন সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশ চালাচ্ছে। এই সন্ত্রাসী বাহিনী গত ২২ অক্টোবর খুলনায় অনুষ্ঠিত বিএনপির মহা সমাবেশে যোগদানকারী বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছিল। কিন্ত এই হামলা এ সব নেতাকর্মীদের দমাতে পারে নি। তারা সরকারি পরিবহন ধর্মঘট উপেক্ষা করে বিভিন্ন যানবাহন ও নৌ যানে সমাবেশ স্থলে গেছে।

    এই সমাবেশ প্রমাণ করেছে জনগন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির পক্ষে এবং সরকারের দুর্নীতি লুটপাট ও সন্ত্রাসী অপতৎপরতার বিপক্ষে। 

    বুধবার (২৬ অক্টোবর) বিকেলে খুলনা মহাসমাবেশে যাওয়ার পথে আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি জেলা বিএনপির সদস্য বিল্লাহ হোসেন, জেলা ছাত্রদলের সদস্য ইউনুস আলীকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।  

    রিজভী আরো বলেন, 'সমাবেশ করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে। এটি কোন বেআইনি কাজ না। সরকার তার পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলার সমাবেশমুখি মানুষকে পথে পথে হামলা চালিয়ে আহত করেছে। তাদের হামলা অত্যাচারকে ব্যর্থ করে শতভাগ সংহতি জানিয়ে খুলনার সমাবেশকে সফল করেছে জনগন। এই সমাবেশ প্রমাণ করেছে জনগন আজ আমাদের পক্ষে। আর সরকার জনগন থেকে বিচ্ছিন্ন। ' 

    এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, সদস্য সচিব আখতার হোসেন, সাবেক পৌর মেয়র ইকবাল আখতার কাফুর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, বিএনপি নেতা ফারুকুজ্জামান ফারুক, শাহেদ হাসান টগর, সদর থানা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন কতুব, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ