ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বিএনপি-জামায়াত ঠেকাতে যুবলীগ যথেষ্ট: নিক্সন

    বিএনপি-জামায়াত ঠেকাতে যুবলীগ যথেষ্ট: নিক্সন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ১১ নভেম্বর ঢাকায় যুবলীগের জনসভায় বিএনপি-জামায়াত জোট ও স্বাধীনতা বিরোধী শক্তিকে দেখিয়ে দিতে চাই, যে আপনাদের জন্য আওয়ামী লীগের নামার দরকার নাই। আপনাদের জন্য আমাদের অন্য সংগঠন নামার দরকার নাই। শেখ হাসিনার নির্দেশে আপনাদের জন্য শেখ ফজলে শামস পরশের যুবলীগই যথেষ্ট। বিএনপি-জামায়াতসহ বিরোধী শক্তি আবার মানুষ মারার ষড়যন্ত্রে নেমেছে, মানুষ মারার প্রেক্ষাপট তৈরি করছে।

    তিনি আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব সমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার দুপুরে গাজীপুরে ভাওয়াল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভার সভাপতির বক্তব্যে এসব বলেন।

    যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়াদ্দার সৈকত, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলসহ গাজীপুর জেলা ও টাঙ্গাইল জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    তিনি বলেন ঢাকা শহরের বিগত আন্দোলনগুলোতে দেখেছি ঢাকার মাঠ, জনসভাস্থল তখনই পরিপূর্ণ হয় যখন সেখানে গাজীপুরের লোকজন পৌঁছে। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সবার আগে গাজীপুর থেকে ওই সমাবেশের প্রস্তুতি সভা শুরু করা হলো। পরে অন্যান্য জেলায় এ রকম প্রস্তুতি সভা হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ