ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • লালমোহনে চুরির অপবাদে গৃহবধূর বিষপানে মৃত্যু

    লালমোহনে চুরির অপবাদে গৃহবধূর বিষপানে মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোবাইল ও স্বর্ণের চেইন চুরির অপবাদ সইতে না পেরে ভোলার লালমোহনে জান্নাতুল ফেরদৌস রত্না (২৫) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। রোববার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাহাবুব চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূ রত্না ওই বাড়ির মো. লিটনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার এসআই সেলিম রানা।

    মৃত গৃহবধূর পরিবারের বরাৎ দিয়ে তিনি বলেন, গত কয়েকদিন আগে ওই বাড়িতে বেড়াতে আসেন গৃহবধূ রতœার চাচা শ্বশুর মো. হাফিজ উদ্দিন। এসময় তার মোবাইল ও স্বর্ণের চেইন চুরি হয়। যার জন্য গৃহবধূ জান্নাতুল ফেরদৌস রতœাকে সন্দেহ করা হয়। এতে করে ওই গৃহবধূ অপমান বোধ করে। এ কারণেই ঘরে থাকা কীটনাশক পান করেন তিনি।

    এসআই সেলিম রানা আরো বলেন, রাতে কীটনাশক পান করার পর পরিবারের লোকজন বুঝতে পেরে গৃহবধূ রতœাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ