ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ‘রাজনৈতিক উদ্দেশ্যে বরিশালে ইজিবাইক ধর্মঘট, শ্রমিকদের যোগসূত্র নেই’

    ‘রাজনৈতিক উদ্দেশ্যে বরিশালে ইজিবাইক ধর্মঘট, শ্রমিকদের যোগসূত্র নেই’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাসমালিক ও শ্রমিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর সব ধরনের তিন চাকার যানের ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক–শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি কামাল হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মোশফিকুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। 

    তবে এ ধর্মঘটের সঙ্গে একমত নয় রিকশা, অটোরিকশা-ভ্যান-ইজিবাইকচালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটি।

    সংগঠনের নেতারা বলেছেন, বরিশালে তিন চাকার যানের বৈধতা, চলাচলের অনুমতিসহ অধিকার আদায়ে শুরু থেকে লড়াই–সংগ্রাম করছে রিকশা, অটোরিকশা-ভ্যান-ইজিবাইকচালক সংগ্রাম পরিষদ। এটাই জেলার সাধারণ শ্রমিক-চালকদের একমাত্র সংগঠন। সংগঠনটির আহ্বায়ক দুলাল মল্লিক ও সদস্যসচিব মানিক হাওলাদার বলেছেন, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। এর সঙ্গে সাধারণ চালক–শ্রমিকদের কোনো যোগসূত্র নেই।

    ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। বিএনপির নেতা-কর্মীদের দাবি, বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচাল করতেই চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের মতো সরকারি দলের ইন্ধনে এ অপকৌশল নেওয়া হয়েছে। খবর প্রথম আলোর। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ