ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • লালমোহনে বাথরুমে থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

    লালমোহনে বাথরুমে থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বাথরুম থেকে লাইজু বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিস্ত্রি বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত গৃহবধূ লাইজু ওই বাড়ির মো. হেজু মিয়ার স্ত্রী।

    লাইজুর স্বামীর ভাগিনা রনি বলেন, মামা ভোর রাতে নদীতে মাছ ধরতে গিয়েছে। বুধবার সকালে ঘুম থেকে উঠে মামি ঘরের কাজ করছিল। এসময় মামাতো বোনকে আমার কাছে রাখতে দেয়। আমি তাকে নিয়ে বাড়ির সামনের দোকানে চা খেতে যাই। এরপর বাসায় গিয়ে অনেক খোঁজার পর মামিকে মৃত অবস্থায় বাথরুমের মধ্যে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে। পরে খবর পেয়ে পুলিশও বাড়িতে আসে।

    এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল রহস্য জানা যাবে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ