ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় গ্রামীন গার্ডার ব্রিজ উদ্বোধন 

    মঠবাড়িয়ায় গ্রামীন গার্ডার ব্রিজ উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে মৃত. আউনুস হাওলাদার বাড়ি সংলগ্ন বেতমোর খালের ওপর নির্মিত গার্ডার ব্রিজ উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ ব্রিজ উদ্বোধন করেন।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শাহিন খান, প্রভাষক মোতালেব হোসেন, ফারুক হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, এমপির জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, ও স্থানীয় জন প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ ও ২০২১-২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়নের অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলায় ১৬টি গার্ডার ব্রিজ ও দেড় কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। 

    ডা. রুস্তুম আলী ফরাজি এমপি বলেন, জিডিটাল বাংলার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন “গ্রাম হবে শহর”। এ ঘোষণার প্রেক্ষিতে সরকার সারা দেশে ব্যপক উন্নয়ন মূলক কাজ করছেন। আগামী ৪১ সালের মধ্যে দেশ সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে পরিনত হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ