ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • বরিশালের গণসমাবেশ বাস্তবায়নে মিডিয়া উপকমিটি গঠন

    বরিশালের গণসমাবেশ বাস্তবায়নে মিডিয়া উপকমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় বিএনপির বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়নে মিডিয়া উপকমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। সদস্য সচিব হয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

    বৃহস্পতিবার (৩ নভেম্বর)  বিএনপির মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন খান, নুরুল আলম ফরিদ, আক্তার হোসেন মেবুল, মিজানুর রহমান খান মুকুল, মাকসুদুর রহমান। 

    সদস্য শেখ ফরিদ উদ্দিন রানা, নুরুল আমিন, তানভির আহমেদ, খান রুবেল, এম মোফাজ্জল, জহির সাজ্জাদ হান্নান, ওমর সানি, মো. শামিম আহমেদ, মো. শামিম হোসেন, মনিরুজ্জামান খান, আসিফ আল মামুন, এনামুল হক রবিন, সালাহ উদ্দিন হিমেল, আরেফিন তুষার, হাবিব সানি, মো. সেলিম হাওলাদার ও মাহামুদ হাসান তানজিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ