ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • গরু চুরির ঘটনায় গ্রেফতার সেই ছাত্রলীগ নেত্রী বহিষ্কার

    গরু চুরির ঘটনায় গ্রেফতার সেই ছাত্রলীগ নেত্রী বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার ধামরাইয়ে গরু চুরির ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

    বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

    এতে জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

    এর আগে ধামরাইয়ে গরু চুরির সঙ্গে সম্পৃক্ততা থাকায় বুধবার (২ নভেম্বর) ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

    বাবলী আক্তার সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

    ঢাকার ধামরাইয়ের কয়েকটি গরু চুরির মামলার তদন্ত করতে গিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারের সম্পৃক্ততা পায় পুলিশ। একাধিক চোরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসে তার নাম। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

    গ্রেফতার চোরদের বরাত দিয়ে পুলিশ জানায়, চুরি করা গরু রাখা হতো ওই নেত্রীর হেফাজতে। পরে সেখান থেকে বিক্রি করা হতো। পুলিশের প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পেয়ে বুধবার (২ নভেম্বর) ভোরে ধামরাইয়ের নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, গরু চুরি মামলায় এরআগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা বাবলী আক্তারের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ