ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলা-বরিশাল রুটের গণপরিবহন ৩ দিন ধরে বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

    ভোলা-বরিশাল রুটের গণপরিবহন ৩ দিন ধরে বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-বরিশাল রুটে টানা তিন দিন ধরে বন্ধ আছে লঞ্চ ও স্পিডবোট চলাচল এবং দুইদিন ধরে বন্ধ বাস চলাচল। আগে থেকে ঘোষণা না দিয়ে হঠাৎ করে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এ রুটে ধর্মঘটের ডাকে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

    ঘাটে এসে কোনো নৌ-যান না পেয়ে যাত্রীদের পড়তে হচ্ছে চরম বিরম্বনায়। অনেকেরই গন্তব্যে যেতে নদীর পাড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত ফিরে যেতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে বেশি ভোগান্তি পোহাচ্ছেন নারী ও শিশুরা। এছাড়া চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগী ও তাদের স্বজনদেরও যেন ভোগান্তির শেষ নেই। একই অবস্থা ভোলার বাস যাত্রীদেরও।

    যাত্রী জুবায়ের হোসেন বলেন, জরুরি কাজে বাগেরহাট থেকে ভোলা এসেছিলাম। বরিশাল হয়ে ফিরবো বলে শনিবার (০৫ নভেম্বর) সকালে ঘাটে আসি। কিন্তু কোনো লঞ্চ চলছে না এবং বিকল্প কোনো ব্যবস্থাও নেই। আমাদের ভোগান্তির যেন শেষ নেই।

    আরেক যাত্রী নুর আলম বলেন, আমার শশুর অসুস্থা থাকায় তাকে দেখতে বরিশাল যেতে হবে। কিন্তু লঞ্চ-স্পিটবোট কিছুই চলছে না। কিভাবে যাবো তা কিছুতেই বুঝতে পারছি না। কখন লঞ্চ চলবে তাও জানা নেই।

    একই অভিযোগ অন্য যাত্রীদেরও। তাদের অভিযোগ, বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘটের ডাক দিয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

    বাস ধর্মঘটের বিষয়ে বাস মালিক সমিতি সড়কে অবৈধ থ্রি হুইলার বন্ধের কথা জানালেও লঞ্চ ধর্মঘটের বিষয়ে কোনো মন্তব্য করেনি নৌ-যান কর্তৃপক্ষ।

    বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, সড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল করছে। এসব থ্রি হুইলার বন্ধের দাবিতে দুই দিনের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

    নৌ পথে হঠাৎ করেই লঞ্চ চলাচলের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ সহকারি পরিচালক শহিদুল ইসলাম বলেন, বিআইডব্লিউটিএ কোনো লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেনি। এটা সম্পূর্ন লঞ্চ মালিক সমিতির ব্যাপার।

    জানা গেছে, বাস ধর্মঘট আজ সন্ধা ৬টা পর্যন্ত থাকলেও সেটি রোববার সকাল থেকেই চালু হতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ