ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বরিশালের আকাশে, কীর্তনখোলা নদীর তীরে এখন টাকা উড়ে

    বরিশালের আকাশে, কীর্তনখোলা নদীর তীরে এখন টাকা উড়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেব, খেলা খেলতে চান! তো খেলা হবে। রাজপথে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। সমাবেশের নামে লাঠিতে পতাকা লাগিয়ে পতাকাকে অপমান করবেন? তা হবে না। মানুষ প্রতিহত করবে। হান্ডি পাতিল নিয়ে চার দিন আগে মঞ্চের সামনে শুয়ে থাকছে। এগুলো নাটক। এখন বরিশালের আকাশে কীর্তন খোলা নদীর তীরে টাকা উড়ে’।

    শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথমবার সম্মেলনে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, ‘কষ্ট দিচ্ছে নিষেধাজ্ঞা, কষ্ট দিচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, আমাদের কী দোষ! আমরা চেষ্টা করছি। বিএনপি বলছে রংপুর, চট্টগ্রাম এখানে সেখানে মানুষের ঢল নেমেছে। আমি বিএনপিকে বলবো, ৪ দিন আগে খাতা বালিশ নিয়ে উপস্থিত হওয়া দেখার চেয়ে কুমিল্লায় আসেন। কুমিল্লায় সভাস্থলে যা আছে তার বাইরে আরও তিনগুণ আছে’।

    টাউন হলে আয়োজিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতির টাকার মুসলেকা দিয়ে তিনি (তারেক রহমান) লন্ডন পাড়ি দিয়েছেন। বাংলার মানুষ এখন আর খুনি, দুর্নীতিবাজ আর অপরাধীদের ক্ষমতায় দেখতে চান না’।


    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি এবং বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর সবুর ও তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
     

    সূত্র: বিডি প্রতিদিন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ