ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে আমরা ঐক্যবদ্ধ : ফখরুল

    হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে আমরা ঐক্যবদ্ধ : ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হারিয়ে যাওয়া বাংলাদেশ ও অর্থনীতি ফিরে পেতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজ লড়াই করছি। 

    সোমবার (৭ নভেম্বর) শেরেবাংলানগর দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা।

    তিনি আরও বলেন, বেঁচে থাকার অধিকার ফিরে পেতে এবং দেশে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার জন্য আমরা এ সংগ্রাম করছি। 
    মির্জা ফখরুল বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য লড়াই করছি। বিএনপির প্রায় ৩৫ লাখ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে আসামি করা হয়েছে। তাদের মুক্ত করার জন্য আন্দোলন করছি।

    বিএনপি মহাসচিব বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হচ্ছে, এ লড়াইকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়া। আমরা গণতন্ত্রকে মুক্ত করব। একই সঙ্গে দেশকে মুক্ত করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করব।

    তিনি আরও বলেন, আজকের এই দিনে দেশপ্রেমিক জনতা, যিনি পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার সেই জিয়াউর রহমানকে মুক্ত করে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করে। এই দিনটি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

    এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ