ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • চাঁপাইনবাবগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

    চাঁপাইনবাবগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু দমনে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে মসক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সোমবার (০৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। 

    বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা জঙ্গল পরিষ্কার ও ফগার মেশিন দিয়ে মশার লার্ভা ধ্বংশ কার্যক্রমে অংশ নেয়। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবকরা এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। 

    বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্যরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ