ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবি যৌক্তিক: এমপি শাওন

     ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবি যৌক্তিক: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপকূলের সমস্যা, সংকট, সম্ভাবনা ও উপকূলের মানুষের ন্যায্যতার দাবিতে ১২ নভেম্বরকে "উপকূল দিবস" ঘোষণার জন্য এবং ১৯৭০ এর ভয়াল ঘূর্ণিঝড়ে ১০ লক্ষ নিহতদের স্মরণে ভোলার লালমোহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    রোববার রাতে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, তিনি বলেন ১২ নভেম্বরকে রাস্ট্রীয়ভাবে উপক‚ল দিবস ঘোষণা ন্যায্য দাবি। মহান জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করা হবে। কারণ এতো প্রাণহানী অন্য কোন ঘূর্ণিঝড়ে হয়নি। ১৯৭০ সালের ১২ নভেম্বর ঘূর্ণিঝড়ে উপক‚লের প্রায় ১০ লক্ষ মানুষ প্রাণ হারায়। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার তখন এ ব্যাপারে কোন গুরুত্ব দেয়নি। বঙ্গবন্ধু ঘটনার ২দিন পরই উপক‚লে এসে স্বজনহারাদের পাশে এসে দাঁড়ান। তিনিই এতো বড় ঘটনা নিয়ে বিশ্বের কাছে মুখ খোলেন। 

    এমপি শাওন আরো বলেন, উপকূলের মানুষ সবসময় ঝড়ের সাথে মোকাবেলা করে আসছে। ঝড়ের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং উপকূলের মানুষকে সুরক্ষা দিতে মাননীয় প্রধানমন্ত্রী শক্তিশালী বাঁধ নির্মাণসহ নানান প্রকল্প গ্রহণ করেছেন। সাইক্লোন শেল্টার, আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে উপক‚লের মানুষকে নিরাপদ আশ্রয় নিশ্চিত করেছেন। এর ফলে এখন মানুষ ঝড় হলে নিরাপদে থাকতে পারে। অগ্রিম নিরাপত্তা নিতে পারছে। 

    লালমোহন প্রেসক্লাব সভাপত্বি মো. রুহুল আমিনের সভাপতিত্ব ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, প্রেসক্লাবের সহসভাপতি এনামূল হক রিংকু, সাংবাদিক এসবি মিলন, শাহিন আলম মাকসুদ, নূরুল আমিন, শংকর মজুমদার প্রমূখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ