ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩
  • আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

    আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের সখীপুরে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে তানভীর হাসান তন্ময় নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

    তন্ময় জার্মান প্রবাসী সোহেল রানার ছেলে এবং সখীপুর পিএম পাইলট গভ. স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তন্ময়ের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।


    প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যায় তন্ময় ভাই ভাই সিনেমা হল এলাকায় তালুকদার ভিলা নামের চতুর্থ তলা ভবনের ছাদে বাঁশের সঙ্গে‌ আর্জেন্টিনার পতাকা টাঙাতে যায়। এ সময় বাঁশটি বিদ্যুতের তার স্পর্শ করে। এতে তন্ময় বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়েশা এ তথ্য নিশ্চিত করেছেন।

    এদিকে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে আবর আমিরাতের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটা নিয়ে দর্শকদের আগ্রহের পারদ আকাশ ছুঁয়েছে রীতিমতো। বিক্রি শুরুর ২৪ ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে সব টিকিট।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ