ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মনপুরায় পলাতক জঙ্গী নেতা আটক

    মনপুরায় পলাতক জঙ্গী নেতা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় পুলিশ অভিযান চালিয়ে পলাতক জঙ্গী নেতা এক মসজিদের ইমামকে আটক করে।

    শুক্রবার বেলা সাড়ে ১১ টায় আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

    এর আগে বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামে নিজ বাড়ি থেকে আটক করে থানা হেফাজতে আনে পুলিশ।

    আটককৃত জঙ্গী নেতা হলেন, মুফতী মাইনুদ্দিন ওরফে ময়েজ (৩৫)। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদর ছেলে। তিনি তোফায়েল আহমেদ মসজিদের ইমাম।

    পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত জঙ্গী নেতা মসজিদের ইমাম মুফতী মাইনুদ্দিন ঢাকার গাজীপুরের জয়দেব থানার সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি। এছাড়াও ২০০৯ সালে একই থানার বিস্ফোরকদ্রব্য মামলায় তিনি জেল খেটেছেন। এছাড়াও আটককৃত ওই ইমামের বিরুদ্ধে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা রয়েছে।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, আটককৃত জঙ্গী নেতা মসজিদের ইমাম মুফতী মাইনুদ্দিনকে আটক করে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ