ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • উপনির্বাচন: আ,লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু

    উপনির্বাচন: আ,লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-১৪ সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। বিক্রির প্রথম দিনই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন প্রার্থী।

    শুক্রবার (৪ জুন) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

    আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনই তিনটি আসন থেকে মোট ২১ প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে ঢাকা-১৪ আসনে ৬ টি, সিলেট-৩ আসনে ৭টি ও কুমিল্লা-৫ আসনে ৮টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

    ঢাকা-১৪ আসনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী, ফুয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফুল হক চৌধুরীসহ ৬ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    এছাড়া একই দিনে সিলেট-৩ আসন থেকে নির্বাচন লড়তে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন মোট ৭ জন মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা-৫ আসন থেকে ৮ জন প্রার্থী প্রথম দিনে মনোনয়ন ফরম কিনেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ