ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেফতার

    সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী-৪ আসনের সাবেক এমপি বিএনপি নেতা নাদিম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার ১২টার দিকে রাজশাহী মহানগরীর পাঠানপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

    নাদিম মোস্তফার বিরুদ্ধে একটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। 

    জানা গেছে,  ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তিনি গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান।

    উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি নিম্ন আদালতে হাজির হননি।

    দীর্ঘদিন নির্বাচনী এলাকায় না থাকলেও আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তিনি তার নির্বাচনী এলাকা দুর্গাপুরের বিভিন্ন কর্মিসভায় যোগ দেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ