ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • রবিবার দেশে ফিরবেন রওশন এরশাদ

    রবিবার দেশে ফিরবেন রওশন এরশাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী রবিবার (২৭ নভেম্বর) বাংলাদেশে ফিরবেন। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

    আবদুর রহিম জানান, বিরোধী দলীয় নেতা থাই এয়ারওয়েজের বিমানযোগে বেলা ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

    এসময় বিরোধী দলীয় নেতার ছেলে রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

    উল্লেখ্য, বিরোধী দলীয় নেতা চলতি বছরের ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে ব্যাংককে যান। প্রায় ৫ মাস চিকিৎসা শেষে  সুস্থ হয়ে তিনি রবিবার দেশে ফিরছেন। বিরোধী দলীয় নেতা অসুস্থতা ও চিকিৎসাকালীন সময়ে তার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার জন্য দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ