ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • সরকার হটানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হতে হবে: ওবায়দুল কাদের

    সরকার হটানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হতে হবে: ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে এখন চক্রান্ত শুরু হয়েছে, ষড়যন্ত্রও চলছে সরকার হটানোর। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকলে এমন কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করবে।

    বুধবার বিকালে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব আপনারা আমাদের নেত্রীকে নিয়ে যেভাবে কথা বলেন, যে ভাষায় কথা বলেন এগুলো ঠিক না। সরকারের পতন ঘটাবেন? আল্লাহ যাদের ক্ষমতায় রাখবে তাদের কেউ হটাতে পারবেন না, পতন আপনাদের হবে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জনগণ আপনাদের পতন ঘটিয়েছে। আন্দোলন ১৩ বছর করেছেন ১৩ ঘণ্টাও রাস্তায় দাঁড়াতে পারেননি, পতন আপনাদের হচ্ছে।  

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী।

    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ খান সোহেল।

    এছাড়া কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    ওবায়দুল কাদের আওয়ামী লীগের স্থানীয় বিরোধ নিষ্পত্তি নিয়ে বক্তব্য দিতে গিয়ে আরও বলেন, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর বড়ভাই মোহাম্মদ ইব্রাহীম তার পক্ষে আমার কাছে ক্ষমা চেয়েছেন। একরাম চৌধুরী নিজেও আমার কাছে ক্ষমা চেয়েছেন। অতীতের বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে কাল থেকে অনেকে বিভিন্ন সময়ের ঘটনাকে কেন্দ্র করে বক্তব্যের ভিডিও পাঠিয়েছেন। রাজনীতি করতে হলে অনেক কিছু ভুলে যেতে হয়। আমিও তাদেরকে ক্ষমা করে দিয়েছি।

    কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে একরামুল করিম চৌধুরী এমপিও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

    এদিকে সম্মেলন শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। 

    একরামুল করিম চৌধুরী এমপির বড়ভাই মোহাম্মদ ইব্রাহীমকে সভাপতি এবং কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মেয়র জহিরুল হক রায়হানও একরামুল করিম চৌধুরী এমপির ভাগনে। তিনি বর্তমানে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ