ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • চরফ্যাশনে স্কুল ছাত্রকে হত‍্যার প্রতিবাদে মানববন্ধন 

    চরফ্যাশনে স্কুল ছাত্রকে হত‍্যার প্রতিবাদে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চর আইচা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র  ইয়ামিনকে পিটিয়ে হত‍্যার প্রতিবাদে ও হত‍্যাকারীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় দক্ষিণ আইচা সদর রোড বাসস্ট্যান্ডে  মানববন্ধন সহ  বিক্ষোভ করেছে সহপাঠীরা। 

    ‍এর আগে সোমবার (২১ নভেম্বর)  দিবাগত রাত  ৮ টার সময়  দক্ষিণ আইচা থানার  চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ চর আইচা গ্রামে মৌলভী  বাড়ির পুকুর পাড়ে একটি গাছ থেকে ইয়ামিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।  

    মানববন্ধনে ইয়ামিনের মামা মো. হাছান আলী বলেন , আমার ভাগিনা ইয়ামিনকে কামাল, রাকিব হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। তিনি আরো জানান, সামনের বাড়ির কামালের মেয়ে লাবনীর সঙ্গে ইয়ামিনের কোনো সম্পর্ক ছিল না। 

    তিনি আরো বলেন, ইয়ামিনের চাচাতো ভাই রাকিবের সঙ্গে লাবনীর প্রেমের সম্পর্ক থাকায় রাকিব ইয়ামিনকে সন্দেহ করত । ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লাবনীর বাবা কামাল হোসেন রাকিবের মাধ্যমে ঘর থেকে ইয়ামিনকে বাড়ির সামনে বেড়িবাঁধের ওপর ডেকে নেয়। এরপর রাকিব ও কামাল সহ অনেকে ইয়ামিনকে জুতাপেটা ও বেধড়ক মারধর করে তা‍ঁর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রাতে ইয়ামিনের স্বাস্থের অবনতি ঘটলে তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখে।  

    রাত ৮টার দিকে পাশের বাড়ির আবুল হোসেন ব‍্যাপারীর পুত্রবধু ইয়ামিনের  গলায় রশি পেঁচানো  ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য প্রেরণ সহ ইউডি মামলা গ্রহন করেছে। এ ঘটনার পর রাকিব, লাবনী ও লাবনীর বাবা কামালসহ  অনেকে  পলাতক রয়েছে। 

    দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেসার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইয়ামিনের লাশ তাদের ঘরে দেখতে পাই। ইয়ামিনের শরীরে নির্যাতনের  দাগ রয়েছে।  সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে মনে হয়েছে । 

    তিনি আরও জানান, লাবনীর সঙ্গে ইয়ামিনের প্রেমের সম্পর্ক ছিল এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে। ইয়ামিনের পরিবারও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে ঘটনাটির প্রকৃত কারন জানা গেলে আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ