ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী নাসরিন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে ৫৩ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  বরিশালে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ১১ হাজারের বেশি, মৃত্যু ১৮ বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ 
  • জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান সাহির

    পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনীর

    পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনীর
    আসিম মুনীর ও সাহির শামশাদ মির্জা (ডানে)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আসিম মুনীর। আজ নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। টুইটারে দেশটির তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এ তথ্য জানিয়েছেন। খবর ডনের। বৃহস্পতিবার তাকে সেনাপ্রধান হিসেবে বেছে নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ বিষয়ক নথি প্রেসিডেন্ট আরিফ আলভীর কাছে পাঠানো হয়েছে।

    পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও জানিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে। 

    ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি তিন সশস্ত্র বাহিনীর সমন্বয়ক হিসেবে কাজ করে। জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান প্রধানন্ত্রী ও জাতীয় কমান্ড অথরিটির প্রধান সামরিক উপদেষ্টা।

    দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আশা প্রকাশ করে বলেছেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করবেন এবং এ নিয়োগকে বিতর্কিত করবেন না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ