ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • আমতলীতে পেঁয়াজ ও আলুর দাম বৃদ্ধি, জনমনে ক্ষোভ!

    আমতলীতে পেঁয়াজ ও আলুর দাম বৃদ্ধি, জনমনে ক্ষোভ!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। সাথে আলুর দামও বৃদ্ধি পেতে শুরু করেছে। হঠাৎ পেঁয়াজ ও আলুর মূল্য বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন।

    শনিবার (৫ জুন)  সরেজমিনে আমতলী পৌর শহরসহ উপজেলা সদরের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যে পেঁয়াজ প্রতি কেজি  ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়েছিল তা আজ ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি আলু ১৫ টাকা থেকে বেড়ে ২২ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি মূল্য বৃদ্ধির অযুহাতে খুচরা বাজারের ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন বলে জানাগেছে।

    ক্রেতা মোঃ নাসির উদ্দিন  জানান, পেঁয়াজের এমন দাম বৃদ্ধি পাওয়ায় আমার মত অনেকেই পেঁয়াজ না কিনেই বাসায় ফিরে গেছে। গৃহবধূ  সৃজনী বেগম ক্ষোভের সাথে বলেন, দেখেন এক সপ্তাহের ব্যবধানে দোকানদাররা হঠাৎ করে পেঁয়াজ ও আলুর বাড়িয়ে দিয়েছে। এক কেজি পেঁয়াজ ৫৫ টাকা আর আলু ২২ টাকা করে চাচ্ছে?

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, আমিও শুনেছি বাজারে পেঁয়াজ ও আলুর দাম হঠাৎ করে ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের ডেকে নির্দেশনা দেওয়া হবে। তারপরেও যদি কোন বিক্রেতা বেশি দামে নিত্যপণ্য বিক্রি করে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ