ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২০ দোকান পুড়ে ছাই

    নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২০ দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকাণ্ডে তাদের অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দিকে উপজেলার জয়াগ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কসমেটিকস, ফার্নিচার, চা দোকান,মুদি দোকান,রড সিমেন্ট দোকনসহ ২০টি দোকান পুড়ে যায়।

    সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.রাকিবুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ