ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন মেহেন্দিগঞ্জে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী জুয়া–বেটিং প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড সব চোখ আজ রোনালদোর ওপর জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম

    বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নাজিমুদ্দিন আলম। 

    শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখে।

    এদিকে বিএনপি সেসব প্রার্থীকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে, সেই তালিকায় নাম নেই তিনবারের এই সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলমের। তার আসনে (ভোলা-৪) এবার মনোনয়ন পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

    দলীয় সূত্রে জানা গেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি বিদ্রোহী প্রার্থী হননি, বরং দলের আনুগত্য করেছেন। সেজন্য দল তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সম্মানিত করেছে। তবে তার অনুসারীরা এটিকে দেখছেন সান্ত্বনা পুরস্কার হিসেবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ