ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  •  প্রাণি সম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত 

     প্রাণি সম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত 
    প্রাণি সম্পদ মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার প্রদর্শনী মেলা পরিদর্শন করেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দিনব্যাপী ব্যাপক আয়োজনে প্রাণি সম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৫জুন)  সকাল ১১ টায় নগরীর নবগ্রাম রোডস্থ বিভাগীয় ও জেলা প্রাণি সম্পদ কার্যলয়ের সম্মুখে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল এর আয়োজনে এবং প্রাণি সম্পদ দপ্তর, ডেইরি উন্নয়ন ফার্মের সহযোগীতায়  প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাশ, বরিশাল  সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বরিশাল বিভাগীয় প্রাণি সম্পদ পরিচালক দিপক রঞ্জন রায়, বরিশাল মৎস্য উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার,জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ নুরল আলম। 

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ সৌরব ঘোস ও ডাঃ প্রদিপ কুমার বিশ্বাষ প্রমুখ। এর পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরন করেন নেয় বরিশাল জেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তারা। 

    পরে প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার প্রদর্শনী মেলায় আগত বিভিন্ন জাত ও প্রজাতের ছাগল,দুম্বা,প্লোটি, দেশ বিদেশের কবুতর,পাখি পরিদর্শন করেন। এছাড়া প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন মেডিসিন প্রতিষ্ঠানের ২৭টি স্টল অংশ গ্রহন করে। অনুষ্ঠান সঞ্চলনা করেন ডাঃ নাসির উদ্দিন আহমেদ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ