ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ

    গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে কার্টনের ভেতর থেকে একটি অপরিণত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (২২ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকার আকন বাড়ির সামনে স্থানীয়রা একটি কার্টন পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে কার্টনের ভেতর একটি অপরিণত নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা গলাচিপা থানা পুলিশকে খবর দেন।

    খবর পেয়ে গলাচিপা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

    স্থানীয়দের ধারণা, গোপনে কোথাও গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মরদেহ ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা।

    গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি অপরিণত নবজাতক উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানায় আনা হয়েছে এবং ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ