ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাবা-মায়ের পাশে শায়িত সাবেক এমপি শাহজাহান

    বাবা-মায়ের পাশে শায়িত সাবেক এমপি শাহজাহান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় নিহত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শাহজাহান খানের দাফন সম্পন্ন হয়েছে।

    মঙ্গলবার (২৯ নভেম্বর) বাদ আসর ষষ্ঠ দফা জানাজা শেষে পটুয়াখালীর চিকনিকান্দিতে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

    প্রতিটি জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    এরআগে সকালে ঢাকায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান খান। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন।

    গত ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশ যাওয়ার পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তেলিখালী এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন শাহজাহান খান। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ