ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • লালমোহনে বজ্রপাতে ১ জনের মৃত্যু

    লালমোহনে বজ্রপাতে ১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নুরে আলম নামের আরেকজন আহত হয়েছেন। নিহত নারী হলেন মাসুমা বেগম (২৫)।


     শনিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড প্যায়ারীমোহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুমা বেগম ওই ওয়ার্ডের খোরশেদ দরবেশ বাড়ির শাহাবুদ্দিনের স্ত্রী ও ১ সন্তানের জননী এবং আহত নুরে আলম একই বাড়ির খোরশেদ দরবেশের ছেলে ও দুই সন্তানের জনক।

    জানা যায়, বিকেলে বৃষ্টি চলাকালীন সময়ে হাঁস-মুরগীর ঘরে আনতে গেলে বজ্রপাতে মাসুমা বেগমের মৃত্যু হয়। অপরদিকে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের আঘাতে নুরে আলম আহত হন।


     বিষয়টি নিশ্চিত করেছেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিলন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ