ঢাকা সোমবার, ১১ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার গৌরনদীতে একটি মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ আবারও আন্দোলনের ফাঁদে বরিশাল বিশ্ববিদ্যালয়, শাটডাউন কর্মসূচি ঘোষণা আসন্ন নির্বাচনকে ঘিরে বড় প্রস্তুতি এনসিপি, ১০০ প্রার্থীর নাম ঘোষণা চিরতরে ধূমপান নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্য বরিশালে ‘নিখোঁজ নাটক’র রহস্য এখনও অধরা! আসছে ডেঙ্গুর মৌসুম, মশক নিধনে কার্যক্রম নেই হটস্পট বরগুনায় বরিশালে নিখোঁজ সেই স্কুলছাত্রী মুনিরার খোঁজ মিলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ছাত্রদল নেতাদের সাক্ষাত, দিলেন যে নিদের্শনা বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের
  • শেখ হাসিনার সরকার বিনামূল্যে কৃষকদের সার দিচ্ছেন: এমপি শাওন

    শেখ হাসিনার সরকার বিনামূল্যে কৃষকদের সার দিচ্ছেন: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি-জামাত জোট সরকারের সময়ে সারের দাবি করে কৃষকদেরকে প্রাণ দিতে হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রাংশ বিতরণ করছেন। কৃষি ও কৃষক বাঁচাতে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ও দুরদর্শিতায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।  

    বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়মে রবি/২০২২-২৩ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি।


    এমপি শাওন আরো বলেন, বর্তমান সরকার বিনামূল্যে সার, বীজ বিতরণ করার পর ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করছেন। এতে কৃষকেরা লাভবান হচ্ছেন। পাশাপাশি দেশও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। এই অঞ্চলের সকল আবাদি জমি খালি না রাখার পরামর্শ প্রদান করেন কৃষকদের।  

    উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ. এফ. এম শাহাবুদ্দিন। এসময় অন্যান্যেন মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভ‚মি) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ।

    উল্লেখ্য, লালমোহন উপজেলার ৩৭৫০ জন কৃষকের মাঝে বোরো ধান, মুগ, গম, সয়াবিন, ভুট্রা, খেসারি, সরিষা, সূর্যমূখী ও বাদামের ২৩.৫৫ মেট্রিক টন বীজ ও ৩৩.৪ মেট্রিক টন রাসায়নিক সার বিতরণ করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ