ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এমপির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের মধ্যে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর সদর আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি (সাদ) এরশাদ ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন