ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • ঝালকাঠিতে নিখোঁজের তিনদিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

    ঝালকাঠিতে নিখোঁজের তিনদিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা ছাত্র মো. আলিফের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। গত শনিবার দুপুরে গোসল করতে গিয়ে আলিফ নিখোঁজ হয়।

    আলিফের পরিবার জানায়, হবিগজ্ঞের একটি মাদরাসার দাখিলের ছাত্র আলিফ ঈদের পাঁচদিন আগে পরিবারের সঙ্গে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে আলিফ সাঁতার জানতো না। গোসলের এক পর্যায়ে আলিফ নদীতে ডুবে যায়। 

    পরে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও তাকে  উদ্ধার করতে পারেনি। নিখোঁজের তিন দিন নদীতে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকায় একটি কোম্পানিতে কর্মরত সেলিম হাওলাদারের ছেলে। 

    ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহবুব হোসেন জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ