ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • কুয়াকাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক খান এ রাজ্জাক আর নেই

    কুয়াকাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক খান এ রাজ্জাক আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক সমকালের কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ পত্রিকার সাবেক কুয়াকাটা প্রতিবেদক এবং কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

    বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

    তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার বড় ছেলে বরিশালের শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী এবং স্ত্রী স্কুল শিক্ষিকা।

    পারিবারিক সূত্রে জানা গেছে, রাজ্জাক তার ছেলের কাছে যাওয়ার জন্য আজ বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে কুয়াকাটা থেকে বরিশাল সেনানিবাসের উদ্দেশে রওনা হন। বাড়ির কাছাকাছি মহিপুর বন্দরে সেতুর কাছে পৌঁছে পরিচিত একটি দোকানের বাথরুমে যান তিনি। এরপর প্রায় আধাঘণ্টা পার হয়ে গেলেও বাথরুম থেকে বের না হওয়ায় দোকানির সন্দেহ হয়। ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বাথরুমের দরজা ভেঙে খান এ রাজ্জাককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

    এরপর তাকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খান এ রাজ্জাক সাংবাদিকতার পাশাপাশি কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ