ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

১২ জনের করোনা শনাক্ত

১২ জনের করোনা শনাক্ত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন ১৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ সময় কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪৫। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৮১।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৫৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৮৯৯ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৩৩ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন