ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভোলায় মেঘনা নদী থেকে ১৫ জেলে অপহরণ

    ভোলায় মেঘনা নদী থেকে ১৫ জেলে অপহরণ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলেদের ট্রলারে হানা দিয়ে ১৫ জেলেকে অপহরণ করেছে দস্যুরা।

    শুক্রবার (২ ডিসেম্বর) ভোররাতে মেঘনার চর মোজাম্মেল সীমানায় এ ঘটনা ঘটে।

    প্রাথমিকভাবে ৯ অপহৃত জেলের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন, আলাউদ্দিন মাঝি (৪২), সালাউদ্দিন (৩৭), ইউসুফ (৩২), হাসান (৩২), খোকন (২৭), আকবর (২৫), মিরাজ (২৮) ও হান্নান (২৪)।

    এরা স্লুইজ ঘাট ও চৌমুহনী ঘাটের মহিউদ্দিন পেদ্দার, আমিন হাওলাদার ও বাবু মীরের আড়তের জেলে বলে নিশ্চিত হওয়া গেছে।

    স্থানীয় জেলে ও আড়ৎদাররা জানান, তজুমদ্দিন উপজেলার স্লুইজ ঘাট ও চৌমুহনি ঘাট থেকে ১৫টি ট্রলার মাছ শিকারে যায়। এ সময় একদল জলদস্যু জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ট্রলারের ১৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।

    তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, জেলেদের অপহরণের বিষয়টি আমরা শুনেছি। তবে কেউ এখনও অভিযোগ দেয়নি। আমরা খোঁজ-খবর নিচ্ছি।

    তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর মুরাদ বলেন, সুনির্দিষ্ট কোন অভিযোগ পাইনি, তবে আমরা জলদস্যুদের খুঁজে বের করার চেষ্টা করছি।

    এদিকে অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ জেলে পরিবারগুলোতে ছড়িয়ে পড়েছে উৎকণ্ঠা।

    ইলিশ মৌসুমকে কেন্দ্র করে হঠাৎ করেই জলদস্যুদের উপদ্রব বেড়ে যায়। আতঙ্কিত জেলেরা রাতের টহল জোরদারের দাবি তুলেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ