ঢাকা সোমবার, ১১ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার গৌরনদীতে একটি মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ আবারও আন্দোলনের ফাঁদে বরিশাল বিশ্ববিদ্যালয়, শাটডাউন কর্মসূচি ঘোষণা আসন্ন নির্বাচনকে ঘিরে বড় প্রস্তুতি এনসিপি, ১০০ প্রার্থীর নাম ঘোষণা চিরতরে ধূমপান নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্য বরিশালে ‘নিখোঁজ নাটক’র রহস্য এখনও অধরা! আসছে ডেঙ্গুর মৌসুম, মশক নিধনে কার্যক্রম নেই হটস্পট বরগুনায় বরিশালে নিখোঁজ সেই স্কুলছাত্রী মুনিরার খোঁজ মিলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ছাত্রদল নেতাদের সাক্ষাত, দিলেন যে নিদের্শনা বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের
  • ভোলায় ডাকাত ‘আবদুল্লাহ বাহিনীর’ প্রধানসহ আটক ৫

    ভোলায় ডাকাত ‘আবদুল্লাহ বাহিনীর’ প্রধানসহ আটক ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর উপজেলায় দুর্ধর্ষ ডাকাত আবদুল্লাহ বাহিনীর প্রধানসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড ফাঁকা গুলি, চারটি দা, দুটি ছুরি, একটি হকিস্টিক, ১৭টি পটকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

    বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লে. মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

    আটকরা হলেন- ডাকাত আবদুল্লাহ বাহিনীর প্রধান মো. আবদুল্লাহ (৩৮), মো. জুয়েল রানা (৩০), মো. হাবিব (৩২) ও মো. বাবুল (৩৫)। তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাসিন্দা।

    অপারেশন অফিসার মমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে দুর্ধর্ষ ডাকাত আবদুল্লাহ বাহিনী ডাকাতি করে আসছিল। আমরা তাদের আটকের জন্য চেষ্টা চালেই। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বিচ্ছিন্ন ভোলার চর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও অস্ত্রসহ ওই ডাকাত বাহিনীর প্রধানসহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছি।

    তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রাতেই ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ