ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • পূর্বপুরুষের মত আ.লীগের সৈনিক হতে চাই : সাদিক আব্দুল্লাহ

    পূর্বপুরুষের মত আ.লীগের সৈনিক হতে চাই : সাদিক আব্দুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমার দাদা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দক্ষিণাঞ্চলের সৈনিক ছিলেন। আমার পিতা এই দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ‍এবং আমি সেই সৈনিক হিসেবে‍ই শহীদ হতে চাই।

     

    শুক্রবার (২ ডিসেম্বর) পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি ‍উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ‍এসব কথা বলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

    তিনি বলেন, এটা কোন রাজনৈতিক কর্মসূচি না। এটা আমাদের দেশের একটা অর্জন। বাংলাদেশের স্বাধীনতার সাথে,  মুক্তিযুদ্ধের সাথে আমার রক্ত ওতপ্রতভাবে জড়িত। আমি জনগনের প্রতিনিধি, জনগনের সেবা করার জন্য এসেছি।

    আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনার পরে সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে নগরীরে একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতৃবৃন্দ অংশ নেন। 

    বিস্তারিত আরো আসছে....


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ